Logo
শিরোনাম

সুনামগ‌ঞ্জে ঝড়ে ঘর ভেঙে একই প‌রিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুনামগ‌ঞ্জের জগন্নাথপু‌রে কালবৈশাখী ঝ‌ড়ের তাণ্ডবে ঘর ভেঙে একই প‌রিবারের ৩ জ‌নের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. হোসেন (৪০) ও তার স্ত্রী মা মাহিমা আক্তার (৩৫) এবং শিশু সন্তান মৌসুমি বেগম (৪)। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি শশাঙ্ক পাল বলেন, ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। এতে ঘরচাপায় বাবা-মা ও সন্তানের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, আজ ভোরে কালবৈশাখী ঝড়ে টিনের ঘরের ওপর দুটি বড় গাছ ভেঙে পড়ে একই পরিবারের ৩ জ‌নের মৃত্যু হয়েছে। ঝড়ের সময় এরা ঘুমন্ত অবস্থায় ছিল। নিহতরা নেত্রকোনার বাসিন্দা। তারা সুলেমানপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকে।


আরও খবর

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩