Logo
শিরোনাম

সৎ ছেলে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় প্রেমিকসহ নারীর আত্মহত্যা

প্রকাশিত:সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার। সেখানে পরকীয়ার সম্পর্কে থাকা বাসনা পুরকাইত (৩৪) নামে এক নারী ও মানস সাউ (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকার বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে একতারা গ্রামের বাসিন্দা পিনাকী মণ্ডলের সঙ্গে বাসনা পুরকাইতের বিয়ে হয়। বাসনা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। পিনাকীর আগের পক্ষের একটি ছেলে রয়েছে। তবে বাসনারও আগে একবার বিয়ে হয়েছিল। সাম্প্রতিক সময়ে কাজের প্রয়োজনে বাসনার স্বামী ও সৎ ছেলে বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে বাসনার সঙ্গে তিন বছরের ছোট প্রতিবেশী যুবক মানস সাউয়ের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী ও সৎ ছেলের অনুপস্থিতিতে বাসনার সঙ্গে মানসের ঘনিষ্ঠতা বাড়ে।

সর্বশেষ গতকাল শনিবার বাসনার স্বামী পিনাকী মণ্ডল এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে রাতে তার বাড়িতে আসেন মানস। তার সঙ্গে আপত্তিকর অবস্থায় সৎ মা বাসনাকে দেখে ফেলে ছেলে। বিষয়টি জানাজানি হলে রাতেই নিজদের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দুজনে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে উস্থি থানার পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


আরও খবর