Logo
শিরোনাম

শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের নৌ বাহিনীর জাহাজডুবি

প্রকাশিত:সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

থাইল্যান্ড উপসাগরে দেশটির একটি নৌ-বাহিনীর জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা গেলেও এখনও ৩১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে এইচটিএমএস সুখোথাই রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাহাজটিতে ১০৬ জন ছিল বলে জানা গেছে।

সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে। পুরো জাহজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট।


আরও খবর