
আর মাত্র একদিন পর শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের
সাক্ষী হতে চলেছে বিশ্ব। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও এই চন্দ্রগ্রহণটি প্রায় সাড়ে
তিন ঘণ্টা স্থায়ী হবে। বাংলাদেশে আগামী শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে
চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর ১২টার দিকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার
থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে।
ওইদিন ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা
৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। ময়মনসিংহে বিকেল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে
সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু
হয়ে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকেল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে
শুরু হয়ে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। খুলনায় বিকেল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে
শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।
বরিশালে বিকেল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে
শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট
১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে। রংপুরে বিকেল ৫টা ১৪
মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

