Logo
শিরোনাম

সর্বাধিক ছয়টি পুরস্কার জিতলো ‘ডুন’

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৯৪তম অস্কারে সর্বাধিক ছয়টি শাখায় পুরস্কার জিতেছে ডুন। তবে সামনের সারির একটিও নেই! সবই কারিগরি শাখার পুরস্কার। এগুলো হলো সেরা মৌলিক আবহ সংগীত (হ্যান্স জিমার), সেরা চিত্রগ্রহণ (গ্রেগ ফ্রেজার), সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (ব্রায়ান কনোর, পল ল্যাম্বার্ট, ট্রিস্টান মাইলস, গের্ড নেফজার), সেরা চলচ্চিত্র সম্পাদনা (জো ওয়াকার), সেরা শব্দ (ম্যাক রুথ, মার্ক ম্যাঞ্জিনি, থিও গ্রিন, ডাগ হেম্ফিল, রন বার্টলেট), সেরা শিল্প নির্দেশনা (প্যাট্রিস ভারমেট, জুজান্না সিপোস)।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে দ্বিতীয় সর্বাধিক ১০টি শাখায় মনোনয়ন পায় ডুন। সর্বাধিক ১২টি শাখায় মনোনীত দ্য পাওয়ার অব দ্য ডগ পুরস্কার পেয়েছে মাত্র একটিতে (সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন)। 

১৯৬৫ সালে প্রকাশিত আমেরিকান সাহিত্যিক ফ্রাঙ্ক হারবার্টের ডুন উপন্যাস অবলম্বনে কল্পবিজ্ঞানধর্মী ছবিটি পরিচালনা করেছেন কানাডার ডেনি ভিলন্যুভ। একটি মূল্যবান সম্পদ নিয়ন্ত্রণের জন্য আন্তঃছায়াপথ যুদ্ধকে কেন্দ্র করে এর গল্প। ছবিটিতে অভিনয় করেছেন টিমোতি শালামে, জেন্ডায়া, হাভিয়ার বারদেম, জশ ব্রোলিন, জেসন মোমোয়া, রেবেকা ফার্গুসন, ডেভ বাউটিস্তা, অস্কার ইসাক, স্টেলান স্কসকর্ড, শার্লোট র‌্যাম্পলিং প্রমুখ।

নিউজ ট্যাগ: ডুন

আরও খবর