Logo
শিরোনাম

শ্রুতিকে নিয়ে ডিজিটাল মাধ্যমে পা রাখতে চলেছেন মিঠুন

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এই সিরিজের মাধ্যমেই ডিজিটাল মাধ্যমে পা রাখতে চলেছেন মিঠুন। আপাতত তিনি একটি হিন্দি রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বে।

অঁসম্বল কাস্ট নিয়ে এক অন্য ধারার সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ আনতে চলেছে অ্যামাজন প্রাইম। বেস্টসেলার নামে এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, শ্রুতি হাসন, গওহর খান, সত্যজিৎ দুবে, অর্জন বাজওয়া, সোনালি কুলকার্নির মতো অভিনেতাদের। শুক্রবার পোস্টার প্রকাশিত হয়েছে বেস্টসেলার-এর, যেখানে মিঠুন-সহ অন্য মুখ্য অভিনেতাদের দেখা যাচ্ছে।

নেপথ্যে অসংখ্য বই, যার মাথায় বসে রয়েছেন অর্জন। বোঝাই যাচ্ছে, এক নামী লেখক ও তার সাহিত্যকর্মকে ঘিরে দানা বাঁধবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম বুলবুল-এর চিত্রনাট্যকার ও পরিচালক অন্বিতা দত্ত এই সিরিজের জন্য কলম ধরেছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন মুকুল অভয়ঙ্কর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মুক্তি পেতে চলেছে এই সিরিজ।

এই সিরিজের মাধ্যমেই ডিজিটাল মাধ্যমে পা রাখতে চলেছেন মিঠুন। আপাতত তিনি একটি হিন্দি রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বে। তার শুটিংও চলছে পুরোদমে। অন্য দিকে শ্রুতি হাসন প্রায় ১২ বছর পরে ফের কাজ করলেন মিঠুনের সঙ্গে। আমার ডেবিউ ছবি লাক-এ মিঠুনদা ছিলেন। আমি ওই ছবিতে খুব খারাপ অভিনয় করা সত্ত্বেও, উনি আমার প্রশংসাই করেছিলেন। এত বছর পরে আবার ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দ পেয়েছি। উনি আমার মা-বাবাকে খুব ভাল করেই চেনেন। তাই সেটে সব সময়ে আমার প্রতি অভিভাবকসুলভ আচরণ করতেন মিঠুনদা,বলেছেন শ্রুতি।

 


আরও খবর