
শর্তসাপেক্ষে করোনাভাইরাসের টিকার হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদন পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড। বুধবার এ অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।
গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস মোকাবিলায় এ পর্যন্ত বিশ্বে মোট ২০১টি টিকা নিয়ে কাজ চলছে। এর মধ্যে চূড়ান্ত অনুমোদন পেয়েছে ৮টি টিকা। সীমিতভাবে জরুরি ব্যবহারের জন্য আরো আটটি অনুমোদন পেয়েছে বিভিন্ন দেশে। ৩১টি টিকার বড় আকারে বা তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ৩৬টির ট্রায়াল চলছে দ্বিতীয় পর্যায়ের। ৫০টি টিকার ট্রায়াল প্রথম পর্যায়ে চলছে।

