Logo
শিরোনাম

সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে বাঁধন

প্রকাশিত:বুধবার ২৩ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২২৭৫জন দেখেছেন
এস এম মনির

Image

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি-তে অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি অবলম্বনে সিরিজটি নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই; এতে মুশকান জুবেরীর চরিত্রে তাকে দেখা যাবে বলে এক খবরে জানিয়েছে বর্তমান পত্রিকা।



এ চরিত্রে বাংলাদেশের আরেক চিত্রনায়িকা পরীমনির অভিনয়ের খবর বিভিন্ন গণমাধ্যমে এলেও শেষ পর্যন্ত সেই চরিত্রে বাঁধনকে চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও বক্তব্য জানাননি।

চলতি বছরের জুলাইয়ে খবরে এসেছিল ওয়েব সিরিজটি; এতে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও পরীমনির অভিনয়ের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভবপর হয়ে উঠেনি। পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায় ইতোমধ্যে দৃশ্যধারণ শুরু করেছেন সৃজিত মুখার্জি।


আরও খবর