Logo
শিরোনাম

স্রোতের কারণে শিমুলিয়া-মাঝিরকান্দিতে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২১১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রোববার রাত পৌনে ১০টার দিকে বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, ওই নৌরুটের জাজিরা সেনাবাহিনীর জেডির কাছে ঘূর্ণিস্রোত অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, শিমুলিয়া প্রান্তে ১৪০ যান ও মাঝিরকান্দিতে ১৫০টি যান পারাপারের অপেক্ষায় ছিল। দুপাড়ের ঘাটেই মাইকিং করে ফেরি বন্ধের ঘোষণা দেয়া হয়। অপেক্ষামান যানগুলোকে বিকল্প পথে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। আকস্মিক এ ঘোষণায় ঘাটে অপেক্ষমান যানবাহন ও যাত্রীরা পড়ে বিপাকে।

এর আগে স্রোতের কারণে পদ্মা সেতুর নিচ দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২৬ মে থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়বে মানুষ। তবে এ নৌপথেই ৮৭ টি লঞ্চ ও ১৫৫ টি স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে শনিবার গভীর রাতে একই এলাকায় যাত্রীবাহী ফেরি বেগম সুফিয়া কামাল ও ফেরি বেগম রোকেয়ার মুখোমুখি সংঘর্ষে এক গাড়ি চালক নিহত ও আরেক চালক ছিটকে পড়ে পদ্মায় নিখোঁজ হন। এ ঘটনায় ১০ জন আহত হন। দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই ফেরিই দায়িত্বরত মাস্টারকে সাময়িক বরখাস্ত এবং ঘটনার উদঘাটনে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।

 


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩