Logo
শিরোনাম

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শেষ হচ্ছে আজ

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন শেষ হচ্ছে আজ শনিবার। গতকাল শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২২ সালের পবিত্র হজের নিবন্ধন শনিবার শেষ হচ্ছে। প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৯ হাজার ৪৬২-এর মধ্যে থাকা হজযাত্রীদের এসময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলা থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটি হজ প্যাকেজে খরচ ৫৯ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এবার সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ ৪ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ ধরা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

এ বছর বাংলাদেশী হজযাত্রীদের জন্য ৩১ মে থেকে ফ্লাইট শুরুর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করতে না পারায় ফ্লাইটের তারিখ পুনর্নির্ধারণের জন্য বাংলাদেশকে চিঠি পাঠায় সৌদি কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ফ্লাইট শুরুর নতুন তারিখ ৫ জুন নির্ধারণ করা হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

নিউজ ট্যাগ: হজযাত্রী

আরও খবর

আজ ঈদ

বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪