
এ প্রজন্মের অভিনেত্রী আশা
চৌধুরী মরদেহ রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার
দিবাগত রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের
মর্গে পাঠিয়েছে তারা।
গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন
আশা। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ভাষ্য পুলিশের।
নাট্যনির্মাতা রুমান রুনি মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে বলেন, ‘আমার প্রিয় বন্ধুটা আর নেই। সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
রাজধানীর দারুসসালাম থানা
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহান আহমেদ জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড
টেকনোলজির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন আশা। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি বায়িং
হাউসে চাকরি করতেন। এছাড়া তিনি অভিনয় করতেন বলেও তার পরিবার জানিয়েছে।

