Logo
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে ৯ শিশুসহ নিহত ১০

প্রকাশিত:সোমবার ২১ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কান্ট্রিতে সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে (৬৫ নম্বর ইন্টারসেকশন) অন্তত ১৮টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তীব্র বাতাস আর ভেজা রাস্তার কারণে গাড়িগুলো সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি গাড়িতে থাকা ৪ মাস থেকে ১৭ বছর বয়সী ৮ শিশু রয়েছে। এছড়াও নিজের গাড়িতে ২৯ বছর বয়সী এক বাবা ও তার ৯ মাস বয়সী কন্যাশিশু নিহত হয়েছে।

আলাবামা রাজ্যের গভর্নর কে আইভেই বলেছেন, এই বিধ্বংসী দুর্ঘটনা আলাবামার জন্য একটি করুণ দিন হিসেবে চিহ্নিত হয়েছে।

নিহত আট শিশু তাল্লাপুসা কাউন্টি গার্লস র্যা ঞ্চেস এর একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে।

অলাভজনক প্রতিষ্ঠানগুলোর দেখভাল করা আলাবামা শেরিফ শেরিফ ইয়ুথ রযী ঞ্চেস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, আজ আমরা গভীরভাবে শোকাহত। 

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর