Logo
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় গিনিতে ২৪ জন নিহত

প্রকাশিত:সোমবার ০৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। গতকাল রোববার গিনির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় কর্মকর্তা কাবিনেট কাকে এএফপিকে বলেন, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিল। তখন অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মরদেহগুলো চেনা যাচ্ছে।জানা যায়, খারাপ রাস্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে এক মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর