
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু
সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর)
রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক
নিহতদের পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী।
বঙ্গবন্ধু সেতু
পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতে মোটরবাইকে করে এক
নারী ও পুরুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা
দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা
স্বামী-স্ত্রী।

