Logo
শিরোনাম

শ্রাবন্তীর বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা

প্রকাশিত:মঙ্গলবার ০১ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আইনি ঝামেলায় জড়ালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এরই মধ্যে তাকে নোটিস পাঠিয়েছে ভারতের বন্য প্রাণী সুরক্ষা দফতর। জানা গেছে, বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯,১১, ৩৯, ৪৮, ৪৯, ৪৯এ- ধারায় তার অধীনে মামলা দায়ের হয়েছে। এতে তার বিরুদ্ধে বন্যপ্রাণীকে জোর করে আটক করে রাখার অভিযোগ রয়েছে। যদি তিনি দোষী প্রমাণিত হন তবে হতে পারে সাত বছরের কারাবাস।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সেই ছবিতে এক বেজির বাচ্চাকে কোলে নিয়ে পোজ দিতে দেখা যায় তাঁকে। তবে প্রাণীটির গলায় পরানো ছিল মোটা শিকল। শ্রাবন্তী ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, হঠাৎ করেই এক মিষ্টি বন্ধুর দেখা পেলাম। হ্যাশট্যাগ- অ্যানিম্যাল লাভ। প্রাণীটির গলায় শিকল পরা ছবি পোস্ট করায় প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ ঘটনাটিকে অমানবিক আখ্যাও দেন। এরপরেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাকে ডেকে পাঠানো হয় ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সেলের কলকাতা শাখায়।

এ প্রসঙ্গে শ্রাবন্তীকে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি নিরুত্তর, তবে তার আইনজীবী এসকে হাবিব উদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুব শীঘ্রই এ বিষয়ে বন্যপ্রাণী সুরক্ষার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা।


আরও খবর