Logo
শিরোনাম

স্প্যানিশ সুপার কাপে আজ মুখোমুখি হবে রিয়াল-বার্সেলোনা

প্রকাশিত:বুধবার ১২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বছরের প্রথম আজ মুখোমুখি এল-ক্লাসিকো। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

রিয়াদের প্রিন্স ফয়সাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত একটায়। মৌসুমে বিপরীত অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছে দুদল। লা লিগায় রিয়াল থেকে ১৭ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই। সুপার কাপকেই ভাগ্য বদলের হাতিয়ার বানাতে চান ব্লগ্রানা কোচ জাভি।

আর ফুরফুরে মেজাজে লস-ব্লাঙ্কোস শিবির। লিগের শীর্ষস্থানসহ সেরা মধ্যমাঠ ও স্ট্রাইকারদের ফর্ম, কৌশল আঁটা সহজ করে দিয়েছে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে।

 


আরও খবর