Logo
শিরোনাম

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

প্রকাশিত:শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের ত্রয়োবিশংতম প্রধান বিচারপতি হিসেবে সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধানের শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুক্রবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে তিনি নতুন দায়িত্বের শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

বঙ্গভবনের দরবকার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার বিকালে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর নাম ঘোষণা করা হয় সরকারের তরফ থেকে।

দেশের বিচারাঙ্গনের শীর্ষ এই পদে তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শপথ নেওয়ার দিন থেকে ওই পদে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নিয়োগ কার্যকর হবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি কর্পোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।


আরও খবর