
সপ্তাহের ব্যবধানে
কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দেশি-বিদেশি সব ধরনের পেঁয়াজের দামই
বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে নতুন করে পেঁয়াজের দাম
বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
রাজধানীতে গত
সপ্তাহের এই দিনে (মঙ্গলবার) ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা কেজিতে।
মধ্যমমানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা কেজিতে। আর আমদানি করা মিয়ানমার ও
ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
সপ্তাহ ব্যবধানে
ভালো মানের সেই দেশি পেঁয়াজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫-৮০
টাকায়। মধ্যমমানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। আর আমদানি করা ভালোমানের
পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। নিন্মমানের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে
বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম
বাজার বিষয়টি স্বীকার করেছে বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ
(টিসিবি)। প্রতিষ্ঠানটির তথ্য মতে, সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে দেশি পেঁয়াজ ৫০-৭৫
টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এর মধ্যে ভালোমানের পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা কেজিতে।
যা এর আগের সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি
৪৫-৬০ টাকা কেজিতে। যা এক সপ্তাহ আগে ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।
পেঁয়াজের পাশাপাশি
রসুন, আলু, ব্রয়লার মুরগির বাজারও চড়া। এসব পণ্য আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০
টাকা দাম বেড়েছে।

