Logo
শিরোনাম

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ২৫ হাজার হজযাত্রী

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ৯৬৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার (২০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিন থেকে জানা গেছে, রবিবার (১৯ জুন) দিনগত রাত ২টা পর্যন্ত ৬৫টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ২৪ হাজার ৯৬৪ হজযাত্রী।

হজ বুলেটিনে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২০ হাজার ৫৭৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ৬৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ২৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে।

হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চারজন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও মহিলা একজন। তারা সবাই মক্কায় মারা গেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।


আরও খবর