
আন্তর্জাতিক বাজারে গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম কমেছে। এতে সোনার দাম কমেছে প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ। অবশ্য এই দরপতনের আগে বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হয়। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও সোনার দাম বাড়ানো হয়। তবে টানা চার সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়নি।
আন্তর্জাতিক বাজারের সোনার পাশাপাশি রুপার
দামও কমেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে এক মাস আগে প্রতি আউন্স
সোনার দাম ছিল ১৮৬১ দশমিক ৫০ ডলার। এক মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৭৮ দশমিক ৯২
ডলার।
অন্যদিকে গত এক সপ্তাহে রুপার দাম ১ দশমিক
৬১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ১৪ ডলারে।
এক মাস আগে বিশ্ববাজারে সোনার দামে বড়
উত্থান হয়। যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়। সর্বশেষ গত ১৩ নভেম্বর
ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি
(বাজুস)।
এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের
প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয় ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি
ভরি সোনা ৭১ হাজার ১৫০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয় ৬২ হাজার ৪০২
টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ৫২ হাজার ৮০ টাকা।

