
ব্যাংকার্স
সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ও জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর
পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর পদের মৌখিক পরীক্ষা ১১ এপ্রিল
শুরু হবে। পরীক্ষা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। তিন দিনে মোট ৪৫ প্রার্থীর মৌখিক পরীক্ষা
নেওয়া হবে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত
হবে।
মৌখিক পরীক্ষার
জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার
জন্য বিবেচিত হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।

