Logo
শিরোনাম

সোনাগাজীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশিত:শনিবার ২০ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেনী সোনাগাজীতে ট্রাকের ধাক্কায় সুজন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন স্থানীয় মো. সমিরের ছেলে।

সমির জানান, সুজন বাড়ির সামনের রাস্তায় খেলা করার সময় একটি ট্রাকের সাথে তার ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২