Logo
শিরোনাম

সন্তান নিলেই ফর্মে ফিরবেন বিরাট, পরামর্শ ওয়ার্নারের

প্রকাশিত:শুক্রবার ০৬ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলির দীর্ঘ ফর্মহীনতা নিয়ে সমালোচনা-বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। আসরে এপর্যন্ত ১১ ম্যাচে ২১.৬০ গড়ে তিনি করেছেন ২১৬ রান, স্ট্রাইকরেট ১১১.৯১। যা কোহলির নামের সঙ্গে বড্ড বেমানান।

৩৫ বর্ষী কোহলি গত ম্যাচে অবশ্য ফিফটি করেছেন, সেটি আবার ৫৩ বলে ৫৮ রানের ইনিংস ছিল। আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৯তম ম্যাচে ৩৩ বলে ৩০ রান করেছিলেন। ভারতের সাবেক অধিনায়কের এই ফর্মহীনতা নিয়ে কথা বলেছেন দিল্লি ক্যাপিটালসে খেলা ডেভিড ওয়ার্নার।

অজি তারকা রসিকতা করে কোহলিকে আরও দুই সন্তান নেয়ার পরামর্শ দিয়েছেন!আরও দুটি সন্তান নিন এবং ভালোবাসা উপভোগ করুন! ফর্ম অস্থায়ী এবং ক্লাস স্থায়ী।

আপনি এটা হারাবেন না। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গেই এমন ঘটে।’ রসিকতার পর অবশ্য বাস্তবমুখী পরামর্শও দিয়েছেন অজি ওপেনার, আপনি যতো ভালো খেলোয়াড়ই হন না কেনো, আপনার সবসময় উত্থান-পতন থাকবে। মাঝে মাঝে এখানে (ভালো ফর্ম) ফিরে আসার আগে আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে হবে। মৌলিক বিষয়গুলো মেনে চলুন।’


আরও খবর