Logo
শিরোনাম

সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু

প্রকাশিত:সোমবার ০৭ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর জাতীয় সংসদে সাধারণ আলোচনা শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদের বৈঠকে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। বরাদ্দকৃত ব্যয়ের চাইতে কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট খাতের ব্যয় বৃদ্ধি হলে তা অনুমোদন করতে যে বিল পাশ করা হয় বা নতুন যে বরাদ্দ দেওয়া হয় তাই মূলত সম্পূরক বাজেট।

এর আগে বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর-পর্ব টেবিলে উত্থাপিত হয়। এরপর শিশু দিবাযত্ন কেন্দ্র এবং হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের কমিটি রিপোর্ট উপস্থাপন করা হয়। এছাড়া সংসদে তিনটি বিলের রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়। পরে সংসদে সংস্কৃতিমন্ত্রী কেএম খালিদ বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল-২০২১ সংসদে উত্থাপন করেন। এরপর শুরু হয় সম্পূরক বাজেটের ওপর আলোচনা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আলোচনার সূত্রপাত করেন। এরপর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা আলোচনায় অংশ নেন। সম্পূরক বাজেটের ওপর দুদিন সাধারণ আলোচনা শেষে আজ সম্পূরক বাজেট পাশ হবে।

নিউজ ট্যাগ: সংসদে বাজেট

আরও খবর