
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটিতে
‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া
হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
এরিয়া সেলস ম্যানেজার–
ইলেকট্রিক্যাল।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর
ন্যূনতম পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব-৩৮ বছর বয়স পর্যন্ত
আবেদন করা যাবে।
কর্মস্থল:
সারা দেশ (প্রতিষ্ঠান
নির্ধারিত)।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
২ অক্টোবর, ২০২২।

