Logo
শিরোনাম

সময় বাড়ল এইচএসসির ফরম পূরণের

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ এবং ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। যদিও আগের সময়সূচি অনুযায়ী ফরম পূরণের শেষ দিন ছিল ৬ জুলাই।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি প্রদানের সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।


আরও খবর