Logo
শিরোনাম

সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত: আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত:মঙ্গলবার ১৫ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। তাই সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যস্ত বিস্তৃত হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বাতাসের গতিবেগ দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬-১২ কি.মি. যা অস্থায়ীভাবে দমকায় ৩০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ঢাকায়।


আরও খবর