Logo
শিরোনাম

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার

প্রকাশিত:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহান সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের পর শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, সকল সদস্যদের সমান সুযোগ দিয়ে সংবিধান ও কার্যপ্রণালী বিধি মোতাবেক দায়িত্ব পালন করবেন তিনি। এ সময় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর