
রাজনীতি আর অভিনয়
দুনিয়ার গাঁটছড়া নতুন নয়। বলিউড তো বটেই টলিউডেও এ রকম অনেক উদাহরণ আছ। সেই তালিকায়
সংযোজন সৌম্য বক্সী-সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর
সঙ্গে সম্পর্কে রয়েছেন সুদীপ্তা। এ কথা অভিনেত্রী সোমবার ফেসবুক পাতায় নিজেই জানিয়েছেন।
যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের দাবি, এই সম্পর্ক আজকের নয়। বেশ কিছু বছর ধরেই
যুগলকে দেখা গিয়েছে একসঙ্গে। প্রসঙ্গত, সৌম্য তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক।
রাজর্ষি দে-র
‘মায়া’তে সম্প্রতি অভিনয় করেছেন অভিনেত্রী।
হঠাৎ নেটমাধ্যমে কেন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন সুদীপ্তা? আনন্দবাজার অনলাইনকে
স্পষ্ট জবাব তাঁর, ‘‘অনেকের মুখ থেকেই
অনেক কিছু শুনতে পাবেন। আমি বলব, আমার আর সৌম্যের সম্পর্কের বয়স ২০ মাস। মনে হচ্ছিল,
এ বার সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া উচিত। সেই কারণেই সবাইকে জানিয়েছি। পাশাপাশি তিনি
এও স্বীকার করেছেন, বিনোদন-রাজনীতির বন্ধন নতুন না হলেও তাকে এগিয়ে নিয়ে যাওয়া যথেষ্ট
কঠিন। সুদীপ্তা তাই সবার আশীর্বাদ চেয়েছেন।

