Logo
শিরোনাম

স্মার্ট লুকে সবার নজর কাড়লেন জাহ্নবী

প্রকাশিত:সোমবার ২০ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিনেমার খবরে খুব একটা না এলেও জিম, ফিটনেস আর ফটোশুটে আলোচনায় উঠে আসছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

আপনি যদি শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢুঁ মারেন, তাহলে নিশ্চয়ই লক্ষ করবেন, প্রায়ই দারুণ সব আলোকচিত্র দিয়ে অনুরাগীদের উজ্জীবিত করেন তিনি। এবারও ব্যতিক্রম হলো না।

সম্প্রতি নিজের লেটেস্ট ফটোশুটের কিছু ছবি অন্তর্জালে শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। ভ্যানিলা আইসক্রিমের ইমোজি দিয়ে জুড়েছেন ক্যাপশন। নিজেকে ডেকেছেন ভ্যানিলা ঘূর্ণি নামে। ছবিতে জাহ্নবীর স্মার্ট লুক সবার নজর কেড়েছে।

আর কাঁধখোলা যে পোশাক পরেছেন জাহ্নবী, তার দাম কত জানেন? দত্ত ব্র্যান্ডের এ পোশাকের দাম ৪৯০ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৪২ হাজার টাকা।

এবার কাজের কথায় আসা যাক। জাহ্নবী কাপুরকে সবশেষ রুহি সিনেমায় দেখা যায়। তাঁর পরবর্তী সিনেমা গুড লাক জেরি, পাঞ্জাবে এ সিনেমার শুট হয়েছে।

সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত গুড লাক জেরির চিত্রনাট্য লিখেছেন পঙ্কজ মত্ত। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপক ডবরিয়াল, মীতা বশিষ্ঠ, নীরজ সুদ ও সুশান্ত সিংকে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে দস্তানা টুতাখত


আরও খবর