
মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়
মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।
প্রসঙ্গত, মানিকগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে ১০ জন, কর্ণেল মালেক উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ জন ও মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ জনসহ মোট ১২০ জনকে করোনার দেওয়া হবে টিকা। টিকা দেওয়া শেষে তাদেরকে ৭ থেকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।

