Logo
শিরোনাম

‘স্কুইড গেম’-এ দেখা যাব লিওনার্দো ডিক্যাপ্রিওকে?

প্রকাশিত:মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ | ৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্কুইড গেম-এ দেখা যেতে পারে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকেও, এমনটাই জানালেন নির্মাতা হোয়াং দং-হিউক। নেটফ্লিক্স স্কুইড গেম-এর জন্য বাজেট বাড়িয়েছে বহুগুণে। আর তাই রেড লাইট, গ্রিন লাইটের খেলায় হলিউড তারকাদের নিতে চান হোয়ান দং-হিউক। সেই সম্ভাবনার কথাই এক সাক্ষাৎকারে জানালেন পরিচালক।

সম্প্রতি স্কুইড গেম-এর জন্য এমি জয় করেছেন হোয়ান দং-হিউক। এই উপলক্ষে সিউলে নেটফ্লিক্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্মাতা বলেছেন, স্কুইড গেম-এর যদি তৃতীয় সিজন আসে, তাহলে সম্ভবত লিওনার্দো ডিক্যাপ্রিও সহ হলিউডের অনেক বড় তারকাকে দেখতে পাবেন দর্শকরা।

নির্মাতা বলেন, তিনি ডিক্যাপ্রিওর বড় ভক্ত। যদি সময় আমাকে সুযোগ দেয়, তাকে খেলায় অংশ নেয়ার জন্য অনুরোধ করবো। সিজন টু-এর শুটিং কোরিয়াতেই হবে। তবে সিজন থ্রি নিয়ে বড় কিছু ভাবছেন তিনি। অনেক পরিবর্তন আসবে সিজন থ্রি-তে।


আরও খবর