Logo
শিরোনাম

শিয়াল মারা বিদ্যুতের তারে জড়িয়ে ২ যুবকের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ৩১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালিতে ধানক্ষেতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন আশাশুনির শোভনালি ইউনিয়নের গোদাড়া গ্রামের রশীদ মোল্লা (২২) ও একই গ্রামের ইদ্রিস পাড় (২৩)। বৃহস্পতিবার রাত থেকে তারা নিখোঁজ ছিলেন।

শুক্রবার সকালে কৃষকরা মাঠে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশ ওই ধানক্ষেতের মালিক পূর্ব গোদাড়া গ্রামের কবির পাড়কে গ্রেফতার করেছে। তিনি শিয়াল মারার লক্ষ্যে তার ধানক্ষেতে বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন পুলিশকে।

আশাশুনি থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী জানান,প্রাথমিকভাবে আমরা ধারণা করছি  বৈদ্যুতিক তারে স্পর্শ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। একটি শিয়ালও সেখানে তারে জড়িয়ে মারা গেছে।


নিউজ ট্যাগ: যুবকের মৃত্যু

আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩