Logo
শিরোনাম

সিত্রাংয়ের তাণ্ডব : রাজধানীতে ভেঙে পড়া ২ শতাধিক গাছ অপসারণ

প্রকাশিত:মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ভেঙে পড়া ছোট-বড় প্রায় দুই শতাধিক গাছপালা ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে ডিএনসিসি। ইতিমধ্যে প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত অবশিষ্ট জলাবদ্ধতা দূর করতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে দেখা গেছে। 

দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি জানান, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলি গভীর রাত থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে সেই সব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিরবচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে।

তিনি আরও জানান, কোথাও কোনো পানি জমে থাকলে সবার ঢাকা অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আরও খবর