
রাজশাহীর গোদাগাড়ী
উপজেলায় সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার আসামি শামীম (২১) পুলিশের
সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তার কাছ থেকে শিশুটির বাড়ি থেকে চুরি হওয়া একটি মোবাইল
ফোন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫
জুন) রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,
বৃহস্পতিবার (২৪ জুন) রাতে পুলিশ ললিতনগর এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় কয়েকজন দুর্বৃত্ত
পুলিশের ওপর হামলা চালালে পুলিশ গুলি ছুড়ে। পরে ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ এক
যুবককে মরদেহ উদ্ধার করা হয়। সকালে পুলিশ তার নাম-পরিচয় নিশ্চিত হয়েছে।
গত শনিবার (১৯
জুন) গভীর রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগরে এক শিশুকে ধর্ষণের
পর হত্যা করা হয়। নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের
আনোয়ার হোসেনের মেয়ে। সে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

