
শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড
দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা (উত্তরপাড়া)
এলাকার বাচ্চু মিয়া (৫০) ও আমির হামজা (৩৫)। মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা
করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় এ রায় ঘোষণা করেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ নম্বর আদালতের বিচারক আবদুলাহ আল মামুন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত।

