Logo
শিরোনাম

সিরিয়াতেও উদ্ধারকারী দল পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ১০ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এবার সিরিয়াতেও উদ্ধারকারী দল পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।

তিনি বলেন, ভূমিকম্প দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য ৬১ সদস্যের একটি দল পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন প্রকার মানবিক সাহায্য প্রদান করবে এবং উদ্ধার কার্যে অংশগ্রহণ করবে। পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল পাঠানোর বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কে ভূমিকম্পদুর্গত এলাকা গাজিয়ানটেপ থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করে রাজধানী আঙ্কারায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে নূরে আলম ও রিংকুও রয়েছেন। প্রথমে ভূমিকম্পের পর নূরে আলম ও রিংকু নিখোঁজ ছিলেন। পরে নূরে আলমের সন্ধান মেলে। এরপর ভূমিকম্পের প্রায় ৩৮ ঘণ্টা পর রিংকুকেও উদ্ধার করা হয়। 


আরও খবর