Logo
শিরোনাম

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রকাশিত:রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জের তাড়াশে আব্দুল কুদ্দুছ (৫০) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভোগলমান চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।

নিহত আব্দুল কুদ্দুছ উপজেলার দেশীগ্রামের বাসিন্দা। তিনি দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, আব্দুল কুদ্দুছ ভোগলমান চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুছের বুকে গুলি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সহকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ট্যাগ: গুলি করে হত্যা

আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩