Logo
শিরোনাম

সিরাজগঞ্জে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মা

প্রকাশিত:রবিবার ২৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একসঙ্গে ৪ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আফসানা খাতুন নামে এক প্রসূতি মা। নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগে আজ শনিবার সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়। প্রসূতি আফসানা খাতুন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের শাহাদত হোসেন মিয়ার স্ত্রী।

আফসানার স্বজনেরা জানান, প্রথমবারের মতো আফসানা ৭ মাস আগে গর্ভবতী হন। চিকিৎসকরা তার প্রসবের তারিখ নির্ধারণ করেছিলেন আগামী বছরের ২০ ফেব্রুয়ারি। কিন্তু শনিবার সকালে হঠাৎ করেই আফসানার প্রসব ব্যথা ওঠে। এরপর সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করলে সেখানে সিজার ছাড়াই তিনি চারটি ছেলে সন্তান প্রসব করেন।


আরও খবর