Logo
শিরোনাম

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১৪ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিউর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের ধাপপাড়ায় এ ঘটনা ঘটে।

মতিউর ওই গ্রামের মো. আইয়ুজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য চাঁন আলী জানান, দুপুরে মতিউর বাড়ির লোকজনের সঙ্গে ঘরের চাল পরিষ্কার করার কাজ করছিলেন। প্রচণ্ড গরমের কারণে তিনি বৈদ্যুতিক তার লাগিয়ে উঠানে ফ্যানে সংযোগ দেন। পরে বৈদ্যুতিক তারের কাটাস্থানে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।


আরও খবর