
এ যেন বিয়ের মৌসুম
শুরু হয়েছে। একের পর এক তারকা বিয়ের এই চলতি মৌসুমে সাতপাকে বাঁধা পড়ছেন। টালিউডে
ইমন থেকে নীল, তৃণা, গোটা ফেব্রুয়ারি জুড়ে বসছে তারকাদের বিয়ের আসর।
এরই মধ্যে অভিনেত্রী
পার্নো মিত্রের কনে সাজের ছবি ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যায়,
লাল রঙের জামদানির সঙ্গে, সিঁথিতে সিদুঁর এঁকে ছবি তুলতে দেখা যায় পার্নোকে। অভিনেত্রীর
ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তবে এই মুহূর্তে সাতপাকে বাঁধা পড়ছেন না
পার্নো। ফটোশুটের জন্যই ওই লুকে হাজির হন অভিনেত্রী।
এই ফটোশুটের ছবি পার্নো যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করার পাশাপাশি জুড়ে দেন বিভিন্ন ধরনের ক্যাপশন।

