Logo
শিরোনাম

সিনিয়র সচিব হলেন প্রশাসনের তিন কর্মকর্তা

প্রকাশিত:বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রশাসনের তিন কর্মকর্তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, জ্বালানি ও খণিজসম্পদ বিভাগের সচিব হিসেবে বদলির আদেশাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ে, মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খণিজসম্পদ বিভাগে এবং  মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হয়।


আরও খবর