
চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল
করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন
অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর
ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বসতে আর কোনও বাঁধা রইলো না বলে জানিয়েছেন
আইনজীবীরা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে
জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা
করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
জায়েদের রিটে জারি করা রুল যথাযথ করে বুধবার
(০২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ
এ রায় দেন ।
আদালতে জায়েদ খানের পক্ষে রয়েছেন সিনিয়র
অ্যাডভোকেট আহসানুল করীম। নিপুণ আক্তারের পক্ষে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন
মাহমুদ ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি
শুরু হয়।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন
সিনিয়র অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ
সুলতানা যুথি। চিত্রনায়িকা নিপুনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

