Logo
শিরোনাম

শিল্পী সমিতি কারো ব্যবসার জায়গা না : ফেরদৌস

প্রকাশিত:সোমবার ১৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেতা ফেরদৌস।

২৮ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে ফেরদৌস জানান, বড় পদে নির্বাচন না করে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছি। কারণ অনেক সিনেমার শুটিংয়ের কারণে যে সময় নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হয় তা আমার হাতে ছিল না। আর খুব একটা সময়ও দিতে পারব না। শুধু শুধু বড় পদ নিয়ে লাভ কী। যে পদে কাজ করতে পারব সেই পদেই নির্বাচন করছি।

সবসময় শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি। বর্তমান যে কমিটি আছে সেই কমিটিতে আমি ছিলাম না। শিল্পী সমিতি কোনো রাজনৈতিক সংগঠন নয়, লাভজনক প্রতিষ্ঠান নয়। শিল্পী সমিতি কারো ব্যবসার জায়গাও না। শিল্পীদের কল্যাণের জন্য এ সমিতি করা হয়েছে। কিন্তু দেখা গেছে, বর্তমান কমিটির অনেকে নিজের স্বার্থে সংগঠনকে ব্যবহার করছেন।


আরও খবর