
সিলেটের দক্ষিণ
সুরমার সিলামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়
মহিলা শিশুসহ আরও ৫ জন আহত হন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা গেছে, সিলেট- সুলতানপুর-গহরপুর রোডের সিলাম বটতলার সামনে একটি সিএনজিচালিত
অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দিলে অটোরিকশার
চালক এবং এক যাত্রী নিহত হন।
নিহত অটোচালক
বাবুল মিয়া (৫৫) বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের ফুরমত উল্লাহর ছেলে। অপর নিহতের নাম
মো. আনহার। তিনি বালাগঞ্জের গহরপুর এলাকার আজমল আলীর ছেলে।
আহতদের মধ্যে
তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আলআমীন।
সিলেট মহানগর
পুলিশের মোগলাবাজার থানার ওসি দুজন যাত্রী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে জানিয়েছেন,
এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

