
সারাদেশে সরকারি
বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম
শুরু হয়েছে।
বৃহস্পতিবার
(০১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (সঠিক এনআইডি
নম্বরসহ) বিশ্ববিদ্যালয় হতে MIS DGHS এ পাঠানো হয়েছিল সেসব শিক্ষার্থী সুরক্ষা ওয়েবসাইটে
প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।
ইউজিসি থেকে জানা
যায়, ৩৮টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১ লাখের বেশি আবাসিক শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য
অধিদপ্তরের এমআইএসে বিভাগে দেওয়া হয়েছে।

