
শিক্ষার্থীদের
দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বাংলাদেশ সড়ক টান্সপোর্ট করপোরেশনের
(বিআরটিসি) বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সড়ক পরিবহণ ও
সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার বাসভবনে
ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, শেখ
হাসিনার সরকার জনগণের সরকার। জনঘনিষ্ট এবং
যৌক্তিক দাবিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।
ওবায়দুল কাদের
বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর
হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে। ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা
প্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন
করতে হবে।
তিনি বলেন, সকাল
৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ সুবিধা ভোগ
করবে।
তবে শিক্ষা প্রতিষ্ঠান
বন্ধের দিনে এ সুযোগ থাকবে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শিগরিগিই এ বিষয়ে বিআরটিসি
প্রজ্ঞাপন জারি করবে।
আওয়ামী লীগ সাধারণ
সম্পাদক বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন দেওয়ার
বিষয়টি আলোচনার জন্য আগামীকাল শনিবার বিআরটিএতে পরিবহণ মালিক এবং শ্রমিক ফেডারেশনের
নেতাসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

