Logo
শিরোনাম

সেভেরোদনেৎস্কে তুমুল লড়াই চলছে

প্রকাশিত:শুক্রবার ১০ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের সেভেরোদনেৎস্ক শহর দখল ভয়ানক যুদ্ধে মেতেছে রুশ বাহিনী।  বৃহস্পতিবার (৯ জুন) গভীর রাত পর্যন্ত ইউক্রেনের সেনাদের সঙ্গে তাদের যুদ্ধ চলেছে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ।

রয়টার্সের খবরে জানানো হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি দখলে নিতে উভয় পক্ষই মরিয়া। দেশটির পূর্ব লুহানস্ক অঞ্চলের সেনাবাহিনীর প্রধান সের্হি হেইডে বলেন, সার্বিকভাবে পরিস্থিতি কঠিন। আমাদের সেনারা সীমানা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে সেভেরোদনেৎস্কে ভয়াবহ লড়াই চলছে। তিনি বলেন, রুশ বাহিনী আমাদের লোকদের মারছে। তারা আমাদের সামরিক বাহিনীকে দিনরাত গোলাবর্ষণ করছে।

সেভেরোদনেৎস্কের রক্ষার দায়িত্বে থাকা এই সেনাপ্রধান আরও বলেন, শহরের সাধারণ নাগরিকদের অবস্থা দুর্বিষহ। প্রধান সেতুতে আগুন লেগেছে। তাই বাইরে থেকে পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়া এই শহরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা এই শহরের একটি ছোট এলাকা দখল করে রেখেছে বলে তিনি দাবি করেন। 


আরও খবর