Logo
শিরোনাম

শেষ মুহূর্তের গোলে জয় পেল ম্যানইউ

প্রকাশিত:বুধবার ৩০ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অতিরিক্ত সময়ে গোল তুলে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় এনে দিয়েছেন মার্কস রাশফোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ০-১ এ জয় পেয়েছে রেড ডেভিলসরা। এতে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এলো ইউনাইটেড।

মঙ্গলবার ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে প্রথমার্ধে দাপট দেখালেও গোল মিলছিল না ম্যানইউর।

বিরতির পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে উলভস। তবে ৭০তম মিনিটে ম্যানচেস্টারের হয়ে এডিনসন কাভানি গোল তুললেও তা অফ সাইডে বাতিল হয়।

নির্ধারিত ৯০ মিনিট হয়ে গেলেও কোনও পক্ষই গোল পাচ্ছিল না। যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) পর্তুগীজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ লম্বা পাস দেন রাশফোর্ডকে। ইংলিশ ফরোয়ার্ডের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে ওলে গানার সোলসকায়েরের শিষ্যরা।

১৫ ম্যাচে ৯ জয়, ৩ ড্র ও ৩ হার রয়েছে ইউনাইটেডের। ৩০ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। প্রথম স্থানে থাকা লিভাপরপুল সমান ম্যাচ খেলে ৩২ পয়েন্ট তুলেছে। এদিকে ১ ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে।

নিউজ ট্যাগ: ম্যানইউ

আরও খবর