
আর্জেন্টিনার
কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও খেলার মূল পর্বের
শেষ মিনিটে মেসিদের বোকা বানিয়েছিল নেদারল্যান্ডস।
ওটাই সম্ভবত শেষ
সুযোগ ছিল নেদারল্যান্ডসের কাছে। কোনওভাবে তা ফস্কে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে
হতো তখনই। আর সেই মুহূর্তে আর্জেন্টিনাকে চরম বোকা বানিয়ে ছাড়ে নেদারল্যান্ডস। সেইসঙ্গে
১০১ মিনিটে সমতা ফিরিয়ে অতিরিক্ত সময় নিয়ে যায়।
বাংলাদেশ সময়
শুক্রবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ওই ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।
৮৩ মিনিটে একটি গোল শোধ করেন ওয়াউট ওয়েঘর্টস। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ১০ মিনিট
অতিরিক্ত সময় দেওয়া হলেও বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে ছিল নেদারল্যান্ডস।
একেবারে শেষলগ্নে বক্সের বাইরে আনাড়ি ফাউল করে আর্জেন্টিনা। তার কিছুক্ষণ আগেই ওরকম
জায়গা থেকেই আর্জেন্টিনার ‘ওয়ালে’ আছড়ে পড়েছিল নেদারল্যান্ডসের ফ্রি-কিক।
তবে এবার নেদারল্যান্ডস
যা করে, তাতে হতবাক হয়ে যান সকলে। নেদারল্যান্ডসের কাছে শেষ সুযোগ পেয়ে বড় শটের ফ্রি-কিকের
জন্য তৈরি হতে থাকেন সকলে। তৈরি হয় আর্জেন্টিনার ‘ওয়াল’-ও। কিন্তু রেফারি বাঁশি বাজাতেই পুরো
হতবাক হয়ে যান লিওনেল মেসিরা। বড় শট না মেরে আর্জেন্টিনার ওয়ালের মধ্যেই থাকা ডাচ
খেলোয়াড়দের উদ্দেশ্যে ছোটো পাস দেন কুপমেনার্স। ঠিক কী হচ্ছে, তা বুঝে ওঠার আগেই বক্সের
মধ্যে থেকে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন ওয়েঘর্টস।
সেই গোলের ফলে
নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচের খেলার ফল ২-২ হয়ে যায়। এর কিছুক্ষণ পরই নির্ধারিত
সময়ের খেলা শেষ হয়। নেদারল্যান্ডসের সেই দ্বিতীয় গোলে মুগ্ধ হয়েছেন সকলেই। ভাইরালও
হয়ে গেছে সেই অবিশ্বাস্য গোলের ভিডিও। কেউ ভাবতেই পারছেন না, ওরকম চাপের মুহূর্তে কীভাবে
ওরকম একটা চাল খেললেন কুপমেনার্স।

